Digital Literacy
Digital Literacy
Digital Literacy নিয়ে ছোট করে বললে বোঝায় ডিজিটাল প্রযুক্তিকে সঠিক ভাবে ব্যবহার করতে জানা এবং তার প্রভাব সম্বন্ধে অবগত থাকা।
তিতা হলেও সত্যি কথা হচ্ছে আমরা সবাই ডিজিটালভাবে প্রশিক্ষিত; খুব কম লোকই শিক্ষিত। প্রশিক্ষিত এবং শিক্ষিতের মধ্যে পার্থক্য হল যে প্রশিক্ষিত কেবল কীভাবে ব্যবহার করতে হয় তা জানে, তবে শিক্ষিতরা কেন এবং কীভাবে ব্যবহার করতে হবে, এটি ব্যবহারের সুবিধা এবং ক্ষতি এবং আরও কী হতে পারে সে সম্পর্কে সচেতন।
ডিজিটাল প্রযুক্তির সীমাহীন অগ্রগতির কারণে আজ Digital Literacy একটি অপরিহার্য দক্ষতা। আপনার ভূমিকা নির্বিশেষে—শিক্ষক, ছাত্র, অভিভাবক, বা শুধুমাত্র সাধারণ ব্যক্তি—আপনি প্রতিদিন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেন এবং হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সাথে যুক্ত থাকেন। তাই আপনাকে Digital Technology এবং Digital Literacy সম্পর্কে সচেতন হতে হবে।
আসুন আমরা সচেতন হই এবং Digital Literacy Center থেকে অনলাইনে লেসন অংশগ্রহণ করে ফ্রি সার্টিফিকেট নিয়ে নি।

Comments
Post a Comment