Digital Literacy
Digital Literacy Digital Literacy নিয়ে ছোট করে বললে বোঝায় ডিজিটাল প্রযুক্তিকে সঠিক ভাবে ব্যবহার করতে জানা এবং তার প্রভাব সম্বন্ধে অবগত থাকা। তিতা হলেও সত্যি কথা হচ্ছে আমরা সবাই ডিজিটালভাবে প্রশিক্ষিত; খুব কম লোকই শিক্ষিত। প্রশিক্ষিত এবং শিক্ষিতের মধ্যে পার্থক্য হল যে প্রশিক্ষিত কেবল কীভাবে ব্যবহার করতে হয় তা জানে, তবে শিক্ষিতরা কেন এবং কীভাবে ব্যবহার করতে হবে, এটি ব্যবহারের সুবিধা এবং ক্ষতি এবং আরও কী হতে পারে সে সম্পর্কে সচেতন। এখন তো বাচ্চা থেকে বুড়ো সবাই দিব্যি ফোন করছেন, ইন্টারনেটে খবর পড়ছেন, আর্থিক লেনদেন করছেন।বলতে গ্বলে এখন সকল কাজ আমরা বিভিন্ন প্রযুক্তি দ্বারা সম্পন্ন করছি।কিন্তু কথা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করতে কি শুধু বিদ্যা-বুদ্ধি প্রয়োজন? ডিজিটাল প্রযুক্তির সীমাহীন অগ্রগতির কারণে আজ Digital Literacy একটি অপরিহার্য দক্ষতা। আপনার ভূমিকা নির্বিশেষে—শিক্ষক, ছাত্র, অভিভাবক, বা শুধুমাত্র সাধারণ ব্যক্তি—আপনি প্রতিদিন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেন এবং হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সাথে যুক্ত থাকেন। তাই আপনাকে Digital Technology এবং Digital Literacy সম্পর্কে সচেতন হতে ...